ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুত গতির ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু হচ্ছে। জেলার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. আবদুল মান্নান এ কথা জানান। তিনি বলেন, www.dcbrahmanbaria.gov.bd ঠিকানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য বাতায়নে জেলার প্রায় সব তথ্যই রয়েছে। কর্মশালায় জানানো হয় আখাউড়া উপজেলাসহ জেলার ইউনিয়ন পরিষদগুলোতে তথ্যসেবা কেন্দ্র চালু করা হচ্ছে। কর্মশালায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমদ।—আখাউড়া প্রতিনিধি