ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম গণিত উৎসব
৩ থেকে ৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে আয়োজিত হয় ব্রাহ্মণবাড়িয়া গণিত উৎসব ২০১২। উৎসবে অংশ নেয় পৌরসভার ১২টি স্কুলের প্রায় এক হাজার ৩০০ শিক্ষার্থী! অলিম্পিয়াডের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির প্রায় ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে ৫ এপ্রিল থেকে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে শুরু হয় দুই দিনব্যাপী গণিত কর্মশালা। অনুষ্ঠানে সহায়তা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম ও তানভীর আরাফাত। কর্মশালায় আলোচনা করা হয় গণিত অলিম্পিয়াডের বিভিন্ন বছরের প্রশ্ন নিয়ে। শেখানো হয় কীভাবে বইয়ের বিষয়গুলোকেই আরও ভালোভাবে বুঝে গণিত অলিম্পিয়াডের সমস্যা সমাধান করা যায়। আয়োজনে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস ফরিদা নাজমীন, নিয়াজ মোহাম্মদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের আবদুল হালিমসহ অনেকে। আয়োজনটির একাডেমিক সহায়তায় ছিল বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। তানভীর আরাফাত