ব্রেক্সিট নিয়ে তাঁরা বলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন চেম্বারস
জন চেম্বারস

ফ্রান্সের রাজধানী প্যারিসে ৩০ জুন শুরু হয়েছে তিন দিনব্যাপী নতুন ব্যবসায় উদ্যোগ বা স্টার্টআপ-নির্ভর সম্মেলন ‘ভিভা টেকনোলজি স্টার্টআপ কানেক্ট প্যারিস ২০১৬’। প্রায় ১০০ শীর্ষ ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধানদের সামনে হাজার পাঁচেক স্টার্টআপ প্রতিষ্ঠাতা তাঁদের ব্যবসায় পরিকল্পনা তুলে ধরেন। এই সম্মেলনেও আলোচনার মূল বিষয় ছিল গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে (ব্রেক্সিট) ইউরোপের প্রযুক্তির ওপর প্রভাব। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে নিজ নিজ মতামত জানিয়েছেন জন চেম্বারস, জিমি ওয়েলস ও মরিস লেভি। ছবি: এএফপি
আমরা চাই না ব্রেক্সিট সফল হোক। কিন্তু এটাই নতুন বিশ্ব। এখানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। একসময় আমাদের সব মনোযোগ যুক্তরাজ্যে ছিল। এখন আমরা ফ্রান্স নিয়ে ভাবছি, জার্মানি নিয়ে ভাবছি, ইতালি নিয়ে ভাবছি।

জিমি ওয়েলস
জিমি ওয়েলস

জন চেম্বারস
নির্বাহী চেয়ারম্যান, সিসকো
ব্রেক্সিটের ফলে সবচেয়ে খারাপ লেগেছে মানুষের ঘৃণাপূর্ণ মনোভাব। ইতালিতে আমাদের সদ্য সমাপ্ত উইকিম্যানিয়া সম্মেলনে ৬০টি দেশের মানুষ এক হয়ে কাজ করেছি। আমাদের দুনিয়াটা এমনই। আরেকটি দেশ থেকে এসেছে বলে তাকে আমি ঘৃণা করব, এমনটা হতে পারে না।

মরিস লেভি
মরিস লেভি

জিমি ওয়েলস
সহপ্রতিষ্ঠাতা, উইকিপিডিয়া
যদি ব্রেক্সিট সফল হয় তবে যে বিনিয়োগগুলো যুক্তরাজ্যে করা হতো, তা অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে করা হবে। তারা (যুক্তরাজ্য) যদি ইউরোপীয় ইউনিয়নে না থাকে তবে বিনিয়োগকারীদের নজর স্বাভাবিকভাবেই ফ্রান্স কিংবা জার্মানিতে পড়বে।

মরিস লেভি

প্রধান নির্বাহী কর্মকর্তা, পাবলিসিস