ব্রেসলেটের পাসওয়ার্ড হূত্স্পন্দন!

হূত্স্পন্দনকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবে মার্কিন প্রতিষ্ঠান বায়োনিমের তৈরি ব্রেসলেটে নাইমি। যেসব ক্ষেত্রে পাসওয়ার্ড সুরক্ষার প্রয়োজন পড়ে সেখানে এ ব্রেসলেট বিশেষ সুবিধা দেবে। এ ব্রেসলেট হাতে পরা থাকলে পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন পড়বে না। হূত্স্পন্দকে পাসওয়ার্ড হিসেবে ধরে নিয়ে কাজ করতে সক্ষম নাইমি ব্রেসলেট। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ড এক খবরে এ তথ্য জানিয়েছে।
নাইমি ব্রেসলেটে রয়েছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, মোশন ডিটেক্টর সেন্সর। এ সেন্সরগুলোর সাহায্যে মানুষের হূত্স্পন্দনকে পাসওয়ার্ড হিসেবে কাজে লাগাতে পারে নাইমির প্রযুক্তি।
নাইমির উদ্ভাবকরা দাবি করেছেন, এ ব্রেসলেট ভবিষ্যতে গাড়ির দরজা খোলা, ট্যাবলেটে কম্পিউটারে লগ ইন করা বা কেনাকাটার পর অর্থ পরিশোধের প্রযুক্তি হিসেবে ব্যবহার করা যাবে। ২০১৪ সালের শুরুতেই বাজারে আসবে এই ব্রেসলেট। ৭৯ মার্কিন ডলারে এ ব্রেসলেটের প্রিঅর্ডার নেওয়া শুরু করেছে বায়োনিম।