ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গুগল প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জন গুগলের একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। এই দলটি গত সপ্তাহে বাংলাদেশে সফরে এসেছে। খবর বিজ্ঞপ্তির। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকদের সঙ্গে আলাপচারিতায় গুগল প্রতিনিধি ডিভন ল্যান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে বাংলা ভাষায় কম্পিউটার চর্চা নিয়ে গবেষণা এবং বাংলা ভাষায় আরও তথ্য-উপাত্ত সংগ্রহের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।এরপর ডিভন ল্যান শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। উপস্থিত সবাই প্রশ্নোত্তর পর্বটি অনেক উপভোগ করে এবং দর্শকদের মাঝ থেকে অনেক অনুসন্ধিৎসু প্রশ্ন ওঠে আসে। এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডিভন গুগল একজন কর্মীর মধ্যে কী ধরনের দক্ষতা বা কী কী গুণ আশা করে, আগামী কয়েক বছরের মধ্যে যারা পড়াশোনা শেষ করবে তাদের কী কী বিষয়ে যত্নবান হওয়া উচিত এবং ভবিষ্যতে গুগল কী ধলনের প্রকল্প শুরু করতে পারে, এসব বিষয় নিয়ে আলাপ করেন।প্রশ্নোত্তর পর্ব শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মুমিত খান ডিভন ল্যানকে একটি স্মারক উপহার দেন।