ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গুগলের প্রতিনিধি ল্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল প্রতিনিধি ডিভন ল্যান আজ বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। গত সপ্তাহে গুগলের পক্ষ থেকে বাংলাদেশে নিজেদের প্রথম আনুষ্ঠানিক সফরে এসেছেন তিনি। এ সফরের অংশ হিসেবেই ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করছেন ল্যান।ডিভন ল্যান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা ও শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। শিক্ষকদের সঙ্গে আলোচনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে বাংলা ভাষায় কম্পিউটিং নিয়ে গবেষণা ও বাংলা ভাষায় আরও উপাত্ত সংগ্রহের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন গুগলের প্রতিনিধি ল্যান। শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে গুগল কর্মীদের দক্ষতা, গুগলের ভবিষ্যত্ কর্মপরিকল্পনা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।