ব্র্যাক ব্যাংকে তথ্যপ্রযুক্তি সমাধান দিয়েছে জিপিআইটি
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্রামীণফোন আইটি (জিপিআইটি) সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেডে এ মিডলওয়্যার স্থাপনে পরামর্শক হিসেবে কাজ করেছে। জিপিআইটির কর্মীরা ব্র্যাক ব্যাংকের তথ্যপ্রযুক্তি দলকে মিডলওয়্যার ওরাকল সার্ভিস বাস (ওবিএস) স্থাপন এবং এটির অপটিমাইজেশনে পরামর্শ দেয়। ব্র্যাক ব্যাংকে ব্যবহূত বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সমন্বয় সাধন করে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা যায় এমন একটি যোগাযোগ প্রোগ্রাম হিসেবে কাজ করবে তথ্যপ্রযুক্তির এই সমাধান। এই প্রকল্পে জিপিআইটি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। কারণ, এটি একটি সময়ভিত্তিক প্রকল্প। প্রকল্প সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিআইটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ক্রিস্টি থোয়েন, পরিচালক, উন্নয়ন এ এস এম ওয়াসি নোমান, পরিচালক (অপারেশনস) সৈয়দ সোয়াহেল রেজা, ভারপ্রাপ্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) এ কে এম ফাহমেদুল হক, চিফ পিপল অফিসার সৈয়দা ইয়াসমিন রহমান, ব্র্যাক ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাভেদ ইকবাল, হেড অব বিজনেস সিস্টেমস ম্যানেজমেন্ট মামুন সেরাজসহ অনেকে।