ব্র্যানো ডটকমে মূল্য ছাড়
অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট ব্র্যানো ডটকম তাদের এক বছর পূর্তি উপলক্ষে ১ সেপ্টেম্বর মূল্য ছাড়ে পণ্য বিক্রি করার ঘোষণা দিয়েছে। ওই দিন ব্র্যানো ডটকমের ‘হ্যাপি সেল ডে’। এদিন ঘড়ি, পোশাক ও জুয়েলারি পণ্যে ৩৫ শতাংশ, পারফিউম ও বই বিভাগে ১০ শতাংশ ও কসমেটিকস ও শাড়িতে ৩০ শতাংশ মূল্য ছাড় দেবে প্রতিষ্ঠানটি।
ব্র্যানোর ওয়েবসাইটে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অফার চলবে।
ব্র্যানোর প্রধান নির্বাহী রাজীব রায় জানিয়েছেন, ব্র্যানোতে কেনাকাটা করতে ওয়েবসাইটে কোনো নিবন্ধন কিংবা লগ ইনের প্রয়োজন হয় না। মাত্র এক মিনিটের মধ্যেই এখানে পণ্যের ফরমায়েশ করা যায়। এ ছাড়া, ‘ট্র্যাকিং’ সিস্টেমের মাধ্যমে অর্ডার ডেলিভারি পাওয়ার আগে সেগুলোর অবস্থানও ট্র্যাক করা যায়। ব্র্যানো থেকে ক্যাশ অন ডেলিভারি, মোবাইল ব্যাংকিং ও ডেবিট/ক্রেডিট কার্ড পেমেন্ট পদ্ধতিতে কেনাকাটা করা যায়। দেশ ও দেশের বাইরে থেকেও ব্র্যানোর মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে পারেন এর গ্রাহকেরা। দেশের বাইরের ক্রেতারা তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যেই পণ্যের ডেলিভারি পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৪ সালের ১লা সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল ব্র্যানো (http://www.branoo.com/)। চট্টগ্রামভিত্তিক এই অনলাইন কেনাবেচার সাইটটির ঢাকাতেও ওয়্যারহাউস রয়েছে।