ব্র্যান্ড লিডারশিপ পুরস্কার পেলেন শারফুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারফুদ্দিন আহমেদ চৌধুরী
শারফুদ্দিন আহমেদ চৌধুরী

ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসে ব্র্যান্ড লিডারশিপ পুরস্কার পেয়েছেন মোবাইল অপারেটর বাংলালিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান শারফুদ্দিন আহমেদ চৌধুরী।

গ্লোবাল ব্র্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে তিনি এ স্বীকৃতি পান। গত ৩১ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২৩তম ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসে তিনি এ পুরস্কার গ্রহণ করেছেন। বাংলালিংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পৃথিবীব্যাপী ব্র্যান্ড নিয়ে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। ব্র্যান্ড বিষয়ক নীতিনির্ধারণী প্রতিষ্ঠান সিএমও এশিয়া ও সিএমও কাউন্সিল এই কার্যক্রমের স্ট্র্যাটেজিক অংশীদার।

ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড প্রসঙ্গে শারফুদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন, ‘অ্যাওয়ার্ডটি সম্মানের। এ সম্মান আন্তর্জাতিক মানের একটি সফল ব্র্যান্ড তৈরির স্বীকৃতি।’