ব্র্যান্ড হিসেবে শীর্ষে অ্যাপল-গুগল

বিশ্বের সবচেয়ে মূল্যবান ১০০ ব্র্যান্ডের মধ্যে শীর্ষ দুটিই প্রযুক্তি খাতের। ইন্টারব্র্যান্ডের করা চলতি বছরের শীর্ষ ১০০টি ব্র্যান্ডের মধ্যে সবার ওপরে রয়েছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যালফাবেট ইনকরপোরেশনের অধীন গুগল। তৃতীয় অবস্থানটি কোকা-কোলার।
সম্প্রতি ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড চলতি বছরের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে।
সম্প্রতি প্রকাশিত বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলোর তালিকায় প্রযুক্তি ও অটোমোটিভ ব্র্যান্ডের নাম এসেছে বেশি। শীর্ষ দশের মধ্যে স্থান পেয়েছে মাইক্রোসফট, টয়োটা, আইবিএম, স্যামসাং, আমাজন, মার্সিডিজ-বেঞ্জ, জেনারেল ইলেকট্রিক।
ক্রমবর্ধমান ব্র্যান্ড হিসেবে শীর্ষে রয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, ই-কমার্স সাইট আমাজন ও খেলনা কোম্পানি লেগো।চলতি বছর ১০০টি ব্র্যান্ডের মধ্যে প্রযুক্তি ও গাড়ি নির্মাতা ব্র্যান্ড ২৯ টি। ইন্টারব্র্যান্ড এই তালিকা তৈরিতে ওই ব্র্যান্ডের আর্থিক দক্ষতা, গ্রাহকের ওপর এর প্রভাব ও বিক্রি বৃদ্ধিতে এর ভূমিকার বিষয়টি দেখা হয়।
গত বছরের চেয়ে অ্যাপলের ব্র্যান্ডের মূল্য পাঁচ শতাংশ ও গুগলের মূল্য ১১ শতাংশ বেড়েছে। প্রথমবারের মধ্যে শীর্ষ ১০০ ব্র্যান্ডের মধ্যে উঠে এসেছে ফ্রান্সের ফ্যাশন ব্র্যান্ড ডিওর ও সিলিকন ভ্যালির গাড়ি নির্মাতা টেসলা মটরস। হুগো বস, শ্রেভোলে ও ক্লিনেক্স শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকা থেকে বের হয়ে গেছে।
তথ্যসূত্র: রয়টার্স