ব্লগ লিখে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুুক্তবুদ্ধিচর্চায় ‘আদর্শলিপি’ নামে নতুন একটি ব্লগ প্রকাশ করেছে কম্পিউটার সোর্স লিমিটেড। শুরুতেই বিজয়ের চার দশকের প্রযুক্তির ভাবনা নিয়ে আয়োজন করেছে ‘সেরা ব্লগার’ প্রতিযোগিতা। এ মুহূর্তে তথ্যপ্রযুক্তি খাতে আমাদের অর্জন এবং সুবর্ণজয়ন্তীর প্রত্যাশা নিয়ে ব্লগ লিখতে হবে। সেরা ব্লগারের জন্য পুরস্কার হিসেবে আছে হোম থিয়েটার।www.computersourcebd.com/adarshalipi ঠিকানায় গিয়ে ন্যূনতম ১০০ শব্দে ব্লগ লিখতে হবে। ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ব্লগ প্রকাশ করা যাবে।—বিজ্ঞপ্তি