ব্লগারে যুক্ত হলো ব্লগ স্ট্যাটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগ তৈরির জনপ্রিয় ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে শুরু থেকেই ওয়েব অ্যানালিটিকস হিসেবে ব্লগ স্ট্যাটস রয়েছে। এবার ওয়ার্ডপ্রেসের থেকে আরও কিছু বাড়তি সুবিধা নিয়ে গুগলের ব্লগার লাইভটাইম ওয়েব অ্যানালিটিকস হিসেবে ব্লগ স্ট্যাটস যুক্ত করল। এতে ওভারভিউয়ের পাশাপাশি পোস্ট, ট্রাফিক সোর্স, অডিয়েন্স হিসেবে তথ্য পাওয়া যাবে। স্ট্যাটস সুবিধা বর্তমানে পাওয়া যাবে ব্লগারের ড্রাফ্ট সাইট http://draft.blogger.com থেকে। শিগগিরই মূল সাইট www.blogger.com-এ স্ট্যাটস যুক্ত করা হবে। আর ব্লগার ড্যাশবোর্ডে Make Blogger in Draft my default dashboard চেকবক্স চেক করে রাখলে www.blogger.com-এ লগইন করলে সরাসরি http://draft.blogger.com-এ রিডাইরেক্ট হবে। তবে ব্যক্তিগত ব্লগের ক্ষেত্রে ব্লগ স্ট্যাটসের সুবিধা নেই। —মেহেদী আকরাম