ব্লগে ভোজন অভিজ্ঞতা লিখে পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য রসিক আর ভোজন-পটু ব্যক্তিদের জন্য এ এক আকর্ষণীয় প্রতিযোগিতাই বটে। অনেকেই নিশ্চয়ই ভাবছেন পেটপুজোর প্রতিযোগিতা। বিষয়টি পেট পুজোরই বটে তবে তা খাবার অভিজ্ঞতা নিয়ে লেখার। সম্প্রতি এমনই একটি বিষয় নিয়ে নিয়ে ব্লগ লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে প্রিয় ব্লগ। ‘খেলুম বটে’ নামের এ প্রতিযোগিতায় খাবার নিয়ে যেকোনো অভিজ্ঞতা লিখে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় সেরা তিনজন ব্লগার পাবেন পুরস্কার। ফেসবুকে লাইক ও বিচারকরা সেরা ব্লগ নির্বাচন করবেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকছে এ সুযোগ।