ব্লগের চিঠি লিখে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ব্লগের (www.prothom-aloblog.com) উদ্যোগে এবং ওয়েবভিত্তিক সংগঠন ‘এক রঙা এক ঘুড়ি’র সহযোগিতায় ব্লগারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম আলো ব্লগ চিঠি আয়োজন’। এতে ব্লগে লেখা ব্লগারদের চিঠি প্রকাশিত হয়। গত শনিবার প্রকাশিত চিঠি থেকে নির্বাচিত সেরা সাত চিঠি লেখক এবং বিচারকদের সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সেরা চিঠি লেখক ও বিচারকদের হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, বদলে যাও বদলে দাও মিছিলের সমন্বয়ক শওকত আলী ও প্রথম আলোর সহসম্পাদক রুহিনা তাসকিন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ব্লগের সঞ্চালক নুরুন্নবী চৌধুরী, সহসঞ্চালক মেহেদি হাসানসহ অনেকে। অনুষ্ঠানে সেরা চিঠির পুরস্কার পান ব্লগার পাশা, দীঘি, শঙ্খবাস, বিষয় অনুসন্ধান, সবুজ, কুহক ও মো. উমর আলী। এ ছাড়া বিচারক হিসেবে সম্মাননা পান ব্লগার নাসির আহমেদ, এনামুল হক, শাহিদুল হক, মেঘলা দুপুর, শওকত হোসেন, রশীদ জামীল ও সানশাইন। অনুষ্ঠানে এক রঙা এক ঘুড়ির পক্ষে উপস্থিত ছিলেন ব্লগার নীলসাধু, শিমুল আহমেদসহ অনেকে। প্রথম আলো ব্লগের নানা ধরনের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বাবা দিবসের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানা যাবে www.prothom-aloblog.com/posts/5/163941 ঠিকানায়। —নিজস্ব প্রতিবেদক