ব্লুটুথ গেমিং ডিভাইস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপির ব্লুটুথ গেমিং ডিভাইস বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। তারবিহীন এই গেমিং ডিভাইস দিয়ে স্বাচ্ছন্দ্যে ইন্টারঅ্যাকটিভ গেমখেলা যাবে। এতে রয়েছে জয়স্টিক বাটন, অ্যাকশন গেম, ট্রিগার, মেনু বাটন, ব্লুটুথ সিঙ্ক বাটন ইত্যাদি। থ্রিডিসহ যেকোনো গেম পিসিতে লোড করা থাকলে এই ডিভাইসের মাধ্যমে সেটি খেলা যাবে। দাম চার হাজার ৫০০ টাকা।—বিজ্ঞপ্তি