ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন ‘জেড১০’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন বা রিম ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন স্মার্টফোন বাজারে আনছে। ব্ল্যাকবেরির নতুন এ স্মার্টফোনটির নাম হতে পারে ‘জেড ১০’। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।ইভালিকস নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন সম্পর্কে সম্প্রতি তথ্য প্রকাশিত হয়েছে। ইভালিকসের তথ্য অনুযায়ী, কালো ও সাদা রঙে দুটি ‘ব্ল্যাকবেরি জেড১০’ স্মার্টফোন বাজারে আনতে পারে রিম। ২০১৩ সালের ৩০ জানুয়ারি ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন বাজারে আসতে পারে।