ব্ল্যাকবেরির ‘লন্ডন’ স্মার্টফোনের তথ্য ফাঁস! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্ল্যাকবেরি ১০’ নামের একটি ওএস বা অপারেটিং সিস্টেম তৈরি করেছে এর নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম)। ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোন, নোটবুকসহ সব ধরনের পণ্যেই এ অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে। সম্প্রতি এ অপারেটিং সিস্টেমনির্ভর একটি স্মার্টফোনের তথ্য ফাঁস করেছে ব্ল্যাকবেরি নিউজ সাইট এন৪বিবি।ফাঁস হওয়া তথ্য অনুসারে, ব্ল্যাকবেরির নতুন এ স্মার্টফোনটি বর্তমান বাজারে থাকা ব্ল্যাকবেরির মডেলগুলো থেকে সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ টাচস্ক্রিন প্রযুক্তির এ স্মার্টফোনটি ‘লন্ডন’ সিরিজে বাজারে আনতে পারে রিম। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।ব্ল্যাকবেরির ‘লন্ডন’ বা ‘এল’ সিরিজের স্মার্টফোনে ডুয়াল কোরের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা থাকতে পারে।আগামী বছরের শুরুতেই বাজারে আসতে পারে ব্ল্যাকবেরির এই ‘লন্ডন’ স্মার্টফোন। ব্ল্যাকবেরি ‘এল’ সিরিজের পর ‘এন’ সিরিজ উন্মুক্ত করতে পারে রিম।