ব্ল্যাকমেইলের শিকার সিমানটেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার নিরাপত্তা-প্রতিষ্ঠান সিমানটেকের সোর্স কোডের তথ্য হাতিয়ে নেওয়ার পর তথ্য ফাঁস না করার শর্তে ‘ইয়ামা টাফ’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার ডলার দাবি করা হয়েছে। ইয়ামা টাফের সঙ্গে সিমানটেকের কর্মকর্তার পরিচয়ে ই-মেইলে যোগাযোগ করেছিলেন আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেইল চালাচালির একপর্যায়ে এ অর্থ দাবির প্রসঙ্গটি এসেছে। ১৮ জানুয়ারি সোর্স কোড চুরির কথা স্বীকার করে সিমানটেক কর্তৃপক্ষ। এর পর থেকেই তদন্তের কাজ শুরু হয়। তদন্তের প্রয়োজনে ই-মেইল চালাচালির সময়ই ইয়ামাটাফকে মাসিক আড়াই হাজার ডলার কিস্তিতে প্রথম তিন মাস টাকা দেওয়ার কথা জানানো হয়। ডেটা মুছে ফেলার নিশ্চয়তা পেলেই কেবল সম্পূর্ণ অর্থ ছাড় হবে এমন প্রস্তাব দেওয়া হয়।সিমানটেকের মুখপাত্র ক্রিস প্যাডেন জানিয়েছেন, তদন্তের খাতিরেই অর্থ ছাড়ের প্রসঙ্গটি এসেছিল। তবে সিমানটেকের পক্ষ থেকে কোনো অর্থ ছাড় দেওয়া হয়নি। তদন্তের স্বার্থেই ক্রিস সিমানটেকের পরিচয়ে ‘ইয়ামাটাফের সঙ্গে ই-মেইলে যোগাযোগকারী সেই কর্মকর্তার নাম প্রকাশ করতে চাননি।এদিকে কোন দেশের আইন প্রয়োগকারী সংস্থা সিমানটেকের এ বিষয়টির তদন্ত করেছে, তা-ও প্রকাশ করা হয়নি।