ব্ল্যাকম্যান সালোকসংশ্লেষণকে দুটি পর্যায়ে ভাগ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নোত্তর  অংশ-৫

প্রিয় পরীক্ষার্থী, পরীক্ষায় সৃজনশীল অংশে ৪টি প্রশ্নে ১২ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৮
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: স্পোরুলেশন বলতে কী বোঝো?
উত্তর: প্রাণী বিজ্ঞানী টেলরের মতে, প্রতিকূল পরিবেশে অ্যামিবা সিস্ট গঠন বা আবরণীবদ্ধ হয় এবং এর ভেতর নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অসংখ্য স্পোর সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে বলা হয় স্পোরুলেশন।

অধ্যায়-৯
জ্ঞানমূলক প্রশ্ন:
১. পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় কিসের অভাবে?
উত্তর: পটাশিয়াম।
২. উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কী বলে? উত্তর: ক্লোরোসিস
৩. ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয় কিসের অভাবে?
উত্তর: বোরন
৪. ইমবাইবিশন কী?
উত্তর: কলয়েড-জাতীয় শুকনো বা অর্ধশুকনো পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে।
৫. রস উত্তোলন কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ মূলের সাহায্যে মূলরোম অঞ্চল থেকে পানি ও খনিজ লবণ পাতা ও অন্যান্য অংশে উঠে আসে, তাকে রস উত্তোলন বলে।
৬. কোষ রস কী?
উত্তর: কোষ মধ্যস্থ পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বা রস বা স্যাপ বলে।
৭. ১৯০৫ সালে সালোকসংশ্লেষণকে দুটি পর্যায়ে কে ভাগ করেন?
উত্তর: ব্ল্যাকম্যান।
৮. ADP থেকে ATP তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তর: ফটোফসফোরাইলেশন।

সহকারী অধ্যাপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল