বড় ট্যাব আনছে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের গ্যালাক্সি ভিউ ট্যাব
স্যামসাংয়ের গ্যালাক্সি ভিউ ট্যাব

গ্যালাক্সি ভিউ নামে ১৮ দশমিক চার ইঞ্চি মাপের একটি ট্যাব বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। এর আগে সর্বোচ্চ ১২ দশমিক দুই ইঞ্চি মাপের গ্যালাক্সি ট্যাব প্রো বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল নতুন এই ট্যাবের তথ্য ফাঁস করেছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এই ট্যাবটির পেছনে একটি ডক থাকবে, যেটি ভাঁজ করে এই ট্যাবটি স্লেট আকারে ট্যাব ব্যবহার করে মুভি দেখা, ব্রাউজ করা বা গেম খেলা যাবে। এ ট্যাবের কোনো হোম বাটন থাকবে না। এর পোর্টগুলো হবে পাশে।
স্যামমোবাইলের তথ্য অনুযায়ী, ট্যাবটিতে এক দশমিক ছয় গিগাহার্টজ অক্টা কোর এক্সিনোস প্রসেসর, দুই জিবি র‍্যাম, পাঁচ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ ও সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
বড় আকারের ট্যাব হলেও এটি মিড রেঞ্জ বা মাঝারি দামের পণ্য হিসেবে বাজারে আনতে পারে স্যামসাং। অবশ্য এ ট্যাব সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি স্যামসাং। তথ্যসূত্র: টেকরাডার।