বড় পরিসরে শুরু হচ্ছে এবারের ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপস প্রতিযোগিতা–২০১৫
অ্যাপস প্রতিযোগিতা–২০১৫

আরও বড় পরিসরে শুরু হচ্ছে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫। দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপলিকেশনস (অ্যাপস) তৈরির সবচেয়ে বড় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৪ সেপ্টেম্বর। এ নিয়ে তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটির আয়োজন করছে এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেড (ইএটিএল)। টাইটেল পার্টনার হিসেবে আছে প্রথম আলো।
এবারেও প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে পাঁচ ও দুই লাখ টাকা। এ ছাড়া শীর্ষ দশ বিজয়ী পাবেন একটি করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এবার শুধু ধারণাপত্রের ওপরেও থাকবে পুরস্কার। জমা পড়া ধারণাগুলোর মধ্যে নির্বাচিত সেরা ধারণার জন্য পুরস্কার আছে এক লাখ টাকা।
ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ বুবিন খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘গত দুই বছরের তুলনায় এবার প্রতিযোগিতার পরিসর বাড়ানো হয়েছে। প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে নতুন নতুন বিভাগ। প্রতিযোগিতার মাধ্যমে আমরা এমন একটি অ্যাপের ধারণা খুঁজে বের করতে চাই, যেটি একই সঙ্গে দেশে ও বিদেশে আলোড়ন সৃষ্টি করতে পারবে। যে অ্যাপটি ব্যবহার করে আপামর জনসাধারণ উপকৃত হবে।’
প্রতিযোগিতার শুরুতে থাকবে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কার্যক্রম ও ধারণাপত্র সংগ্রহ। এবারে আগের চেয়ে বেশিসংখ্যক বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। যাচাইবাছাই শেষে নির্বাচিত ধারণাপত্র নিয়ে শুরু হবে প্রতিযোগিতার মূল পর্ব।
এই প্রতিযোগিতার স্ট্র্যাটেজিক পার্টনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, এক্সক্লুসিভ টেলিকম পার্টনার গ্রামীণফোন, মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও পার্টনার এবিসি রেডিও।