বড়লেখা ইউএনও কার্যালয়ে ওয়াই-ফাই
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন গতকাল মঙ্গলবার এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এই যুগে তথ্যপ্রযুক্তির ব্যবহার যতই বাড়বে জাতি ততই লাভবান হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ডিজিটাল কার্যক্রম শুরু হয়েছে। এখন
গ্রামের কৃষক ঘরে বসে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে পরামর্শ সেবা নিচ্ছেন।অনলাইন মাধ্যমে ঘরে বসে শিক্ষার্থীরা তাদের ভর্তিসহ বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারছে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও ইনফো টেকনিশিয়ান সাইফুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেমসহ অনেকে।