বড়লেখায় আউটসোর্সিং প্রশিক্ষণের সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় তথ্যপ্রযুক্তিভিত্তিক ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন আউটসোর্সিং করে যে আয় হয়েছে, সেটাও তাঁদের দেওয়া হয়েছে। মঙ্গলবার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ ও আয় করা ১১ হাজার টাকা তুলে দেন। এ সময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মো. আমিনুর রহমান, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, প্রশিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দ মো. আমিনুর রহমান জানান, বড়লেখা উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আউটসোর্সিং শেখানো হয়।