বড়লেখায় দ্রুতগতির ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদসহ অনেকে। বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট প্রবেশ করল বড়লেখা উপজেলায়।
সৈয়দ মো. আমিনুর রহমান জানান, প্রাথমিকভাবে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে ব্রডব্যান্ড চালুর কারণে দেড় শতাধিক প্রশিক্ষণার্থী দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে। প্রশিক্ষণকেন্দ্রে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কও চালু করা হয়েছে।