বড়িতে যুক্ত হলো আলট্রাসাউন্ড প্রযুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান্ডি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা রোগ সারানোর বড়ির মধ্যে আলট্রাসাউন্ড প্রযুক্তি যুক্ত করছেন। গবেষকেরা জানিয়েছেন, আলট্রাসাউন্ড প্রযুক্তিযুক্ত এই বড়ি শরীরের ভেতরে গিয়ে আলট্রাসাউন্ড ছবি সম্প্রচার করতে সক্ষম হবে।সম্প্রতি বিবিসি অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডান্ডি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাঁদের আলট্রাসাউন্ড প্রযুক্তির এ বড়ির নাম দিয়েছেন ‘সনোপিল’। তাঁরা আশা করছেন, অস্বস্তিকর অ্যান্ডোস্কোপ পরীক্ষা এড়াতে সনোপিল বড়ি বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। রোগী এ বড়ি খাওয়ার পর তাঁর শরীরের ভেতর সনোপিল আলট্রাসাউন্ড ছবি পাঠাতে পারবেন।এ প্রকল্পের গবেষকেরা সনোপিল তৈরির প্রকল্পটি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ৫০ লাখ পাউন্ড অর্থসাহায্য পাচ্ছেন। যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল এ বিষয়ে আরও গবেষণা করতে এ অর্থসাহায্য দিচ্ছে।