বয়স নির্ণয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলগাড়িটা যায় যদি খুব জোরে,
ঝক-ঝকা-ঝক শব্দ করে চাকা যদি ঘোরে;
বল তো তবে আমার বয়স কত?
হিসাব কষে বের করে আন,
নয়তো ইচ্ছেমতো৷
একটু ভেবে খোকা বলে, ‘ষাট’৷
আমি বলি, একদম ঠিক, বাট...
কী করে তুই হিসাব পেলি ঠিক?
এতটুকু হয়নি উনিশ-বিশ!
খোকা বলে, গলির মোড়ে
পুরোনো এক পাগল ঘোরে,
সবাই জানি আধা পাগল,
তার বয়স ‘তিরিশ’৷