বয়স্ক নারীর সেরা ওষুধ ব্যায়াম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবিড় শরীরচর্চাই হচ্ছে পঞ্চাশোর্ধ্ব নারীদের মৃত্যুঝুঁকি এড়ানোর সবচেয়ে ভালো উপায়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। সেখানকার শিক্ষক ডেব্রা অ্যান্ডারসনের নেতৃত্বে গবেষকেরা শারীরিক ব্যায়ামের প্রভাবে প্রবীণ নারীদের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ম্যাচুরিটাস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। অ্যান্ডারসন বলেন, পঞ্চাশোর্ধ্ব নারীদের সপ্তাহে পাঁচবার ৩০ থেকে ৪৫ মিনিট নিবিড় শরীরচর্চা করা উচিত। নিয়মিত কঠোর শারীরিক পরিশ্রমে অভ্যস্ত মানুষের মধ্যে শারীরিক অক্ষমতা কম দেখা যায়। এমনকি ওজন কমবেশি হলেও তাঁরা শারীরিকভাবে সক্ষম থাকেন। সায়েন্সডেইলি।