ভবিষ্যতের ডিজিটাল ডিভাইস নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল মেলায় বৃহস্পতিবার ‘ভবিষ্যতের ডিজিটাল ডিভাইস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী পরিচালক মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, ‘প্রতিটি পরিবর্তনের জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। আইটিতে আরও দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমাদের গবেষণার ক্ষেত্র তৈরি করতে হবে।’সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘বর্তমানে কম্পিউটার আর মোবাইল ফোন সমন্বিত আকারে অনেক কাজ করছে। পরবর্তী প্রজন্মের ডিভাইসটি কতটা সহজলভ্য হবে, কেমন আকৃতির হবে, ব্যবসায়ীদের কী হবে? আগামীতে আমাদের ডিজিটাল ডিভাইসটি নিয়ে ভাবার তাই যথেষ্ট সময় হয়েছে।’সেমিনারে আরএম সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক আলী আশরাফ বলেন, ‘সময়ের প্রয়োজনেই ডিভাইস তৈরি হবে। তবে আমি মনে করি, ডিভাইসটি এমন হতে পারে যেন ব্যবহারকারীর প্রয়োজন বুঝে নিজেই সেটা কাজ করবে।’ সেমিনারে বিডিকম অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ বলেন, ভবিষ্যতের ডিভাইস এমনো হতে পারে, যেন সকালে মুখ ধোয়ার সময় আয়নায় ভেসে উঠবে আবহাওয়ার তথ্য।’ —নিজস্ব প্রতিবেদক