ভবিষ্যতের যানজট উপযোগী বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতের কথা ভাবাই জ্ঞানীর কাজ। যানজটেও স্বাভাবিক জীবনযাপনের জন্য বাসই হতে পারে আমাদের শেষ ভরসা। কেমন হতে পারে সেই বাসগুলো?
চতুর্থ তলা
চতুর্থ তলায় থাকবে রোগীর জন্য হাসপাতাল, শিশুদের স্কুল, মুদির দোকান, সাইবার ক্যাফে, পারলার, খাবারের দোকান ও কাজি অফিসের ব্যবস্থা।
তৃতীয় তলা
এখানে থাকবে বেশি দূরত্বের (যেমন উত্তরা থেকে ফার্মগেট) যাত্রীদের জন্য কেবিন। দীর্ঘদিন বাসে থাকতে হবে, তাই এসব কেবিনে থাকবে সুসজ্জিত খাট, এসি, অ্যাটাচ বাথরুম, ইন্টারনেটসহ কম্পিউটার, টিভি, ফ্রিজ ও রান্নার ব্যবস্থা।
দ্বিতীয় তলা
দ্বিতীয় তলায় থাকবে অল্প দূরত্বে যাওয়ার মানুষের জন্য বসার জায়গা। তাই এখানে বিশেষ কিছুর দরকার নেই। সাধারণ বাসে যা থাকে, এখানে সেসবই থাকতে পারে।
নিচতলা
নিচের তলায় থাকবে চালক ও হেলপারদের রুম। আট ঘণ্টা করে একেক চালক বাস চালাবেন। প্রত্যেকের ডিউটি টাইম শেষ হলে নিজ নিজ কেবিনে গিয়ে পরিবারকে সময় দেবেন।
পঞ্চম তলা
পঞ্চম তলায় থাকবে সুইমিংপুল, শিশুদের খেলার জায়গা ও মিনি পার্ক। সাইকেল হবে তখন তরুণ-তরুণীদের স্বপ্নের যানবাহন। একমাত্র কোটিপতিদেরই নিজেদের সাইকেল থাকবে। কিছু সাইকেল লাখ টাকার টিকিটে ভাড়া দেওয়া হবে সরকারিভাবে। দীর্ঘদিন ধরে রাস্তায় বসে থাকা প্রাইভেট কারগুলোর মালিক ছুটন্ত সাইকেল দেখে দীর্ঘশ্বাস ফেলে ভাববেন, ‘আমার যে কবে একটা সাইকেল হবে!’