ভবিষ্যৎকালে মধ্যমপুরুষ ও নামপুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালের এসএসসির প্রস্তুতি
২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-৬
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
সন্ধি
৬. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
ক. বিসর্গ সন্ধি খ. স্বরসন্ধি
গ. ব্যঞ্জনসন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: খ. স্বরসন্ধি
৭. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
ক. বিসর্গ সন্ধি খ. বাংলা সন্ধি গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি
সঠিক উত্তর: ক. বিসর্গ সন্ধি

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
১. ‘তিনি’ কোন পুরুষের রূপ?
ক. মধ্যমপুরুষের খ. নামপুরুষের সাধারণ রূপ
গ. নামপুরুষের সম্ভ্রামাত্মক রূপ ঘ. উত্তম পুরুষের রূপ
সঠিক উত্তর: গ. নামপুরুষের সম্ভ্রামাত্মক রূপ
২. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক. সমার্থে খ. ক্ষুদ্রার্থে গ. বৃহদার্থে ঘ. বিপরীতার্থে
সঠিক উত্তর: খ. ক্ষুদ্রার্থে
৩. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?
ক. তিন খ. চার গ. দুই ঘ. পাঁচ
সঠিক উত্তর: ক. তিন
৪. মধ্যমপুরুষ ও নামপুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে—
ক. ভবিষ্যৎকালে খ. অতীতকালে
গ. বর্তমানকালে ঘ. বর্তমান ও ভবিষ্যৎকালে
সঠিক উত্তর: ক. ভবিষ্যৎকালে
দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ
১. দ্বিরুক্ত শব্দগুলো কত প্রকার?
ক. তিন প্রকার খ. দুই প্রকার গ. এক প্রকার ঘ. ছয় প্রকার
সঠিক উত্তর: ক. তিন প্রকার
২. বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে কী বলা হয়?
ক. পদাত্মক দ্বিরুক্তি খ. অনুকার দ্বিরুক্তি
গ. বাক্যের দ্বিরুক্তি ঘ. ধনাত্মক দ্বিরুক্তি
সঠিক উত্তর: ক. পদাত্মক দ্বিরুক্তি
৩. ‘আমি আজ জ্বরজ্বর বোধ করছি’—এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. সামান্য খ. আধিক্য গ. আতিশয্য ঘ. ধারাবাহিকতা
সঠিক উত্তর: ক. সামান্য
৪. ‘আমার জ্বরজ্বর লাগছে’—কোন শব্দের উদাহরণ?
ক. দ্বিরুক্ত শব্দ খ. দেশি শব্দ গ. তদ্ভব শব্দ ঘ. তৎসম শব্দ
সঠিক উত্তর: ক. দ্বিরুক্ত শব্দ
৫. ‘বাবুল হাড়ে হাড়ে শয়তান’—এখানে ‘হাড়ে হাড়ে’ কী অর্থ প্রকাশ পেয়েছে?
ক. দুষ্ট অর্থ খ. আধিক্য গ. সতর্কতা ঘ. সময়
সঠিক উত্তর: খ. আধিক্য

বচন
১. বচন অর্থ কী?
ক. সংখ্যার ধারণা খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা ঘ. পরিমাণের ধারণা
সঠিক উত্তর: ক. সংখ্যার ধারণা
২. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?
ক. অর্থগত খ. আকৃতিগত গ. উচ্চারণগত ঘ. অবস্থানগত
সঠিক উত্তর: খ. আকৃতিগত
৩. কেবল কোন কোন পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও সর্বনাম খ. সর্বনাম গ. অব্যয় ঘ. বিশেষণ
সঠিক উত্তর: ক. বিশেষ্য ও সর্বনাম
৪. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক. পারিভাষিক খ. তৎসম গ. তদ্ভব ঘ. বিদেশি
সঠিক উত্তর: ক. পারিভাষিক
৫. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
ক. কালভেদে খ. বচনভেদে গ. পুরুষভেদে ঘ. বর্ণনাভেদে
সঠিক উত্তর: খ. বচনভেদে

পদাশ্রিত নির্দেশক
১. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায়, তার নাম কী?
ক. পদাশ্রিত নির্দেশক খ. সংখ্যা গ. বচন ঘ. উৎসর্গ
সঠিক উত্তর: ক. পদাশ্রিত নির্দেশক
২. পদাশ্রিত নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়?
ক. সুনির্দিষ্ট হয় খ. অনির্দিষ্ট হয় গ. নিরর্থক হয় ঘ. ভুল অর্থে
সঠিক উত্তর: ক. সুনির্দিষ্ট হয়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা