প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ২৬ জানুয়ারি ফলাফল ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাদাত উল্লার সভাপতিত্বে গতকাল সোমবার বিকেলে ভর্তিসংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।