ভর্তি পরীক্ষার নতুন তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের স্থগিত করা ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ থেকে ১৪ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৮-দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের কারণে ওই তারিখে পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচিসহ অন্য তথ্যাদি শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।