ভর্তি পরীক্ষার নতুন তারিখ
স্থগিত হওয়া প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২৩ জানুয়ারি: ‘এ’ ইউনিট সকাল নয়টায় (বিজোড় রোল নম্বর), বেলা ১১টায় (জোড় রোল)।
‘বি’ ইউনিট: বেলা একটায় (বিজোড় রোল) ও বেলা সাড়ে তিনটায় (জোড় রোল)।
২৪ জানুয়ারি: ‘ই’ ইউনিট ও ‘ডি’ ইউনিট। ২৫ জানুয়ারি: ‘সি’ ও ‘এইচ’ ইউনিট, ২৬ জানুয়ারি: ‘এফ’ ও ‘জি’ ইউনিট। ২৭ জানুয়ারি: বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ। www.admission.ru.ac.bd
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
১৮ জানুয়ারি ‘এ’ ও ‘এইচ’ ইউনিট, ১৯ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২০ জানুয়ারি ‘সি’ ইউনিট, ২১ জানুয়ারি ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ইউনিট এবং ২২ জানুয়ারি ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল সাড়ে নয়টা, সাড়ে ১১টা, বেলা দুইটা ও বিকেল চারটা—মোট চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। www.iu.ac.bd
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
৩০ জানুয়ারি: ‘এ’ ইউনিট সকাল ১০টায়, ‘ডি’ ইউনিট বেলা তিনটায়। ৩১ জানুয়ারি: ‘বি’ ইউনিট সকাল ১০টায়, ‘ই’ ইউনিট বেলা তিনটায়। ১ ফেব্রুয়ারি: ‘সি’ ইউনিট সকাল ১০টায়, ‘এফ’ ইউনিট বেলা তিনটায়। www.brur.ac.bd
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
২৪ জানুয়ারি: সব বিভাগের পরীক্ষা সাড়ে তিনটায়। www.sau.edu.bd
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩১ জানুয়ারি সকাল নয়টা, বেলা ১১টা ও সাড়ে তিনটায় যথাক্রমে ‘সি’, ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা। www.pust.ac.bd
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২৪ জানুয়ারি: ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা। ২৫ জানুয়ারি: ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা হবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা ও তিনটায় দুই শিফটে।
বিস্তারিত: www.nstu.edu.bd
(অনিবার্য কারণে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তিত হতে পারে।)