প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার রাত ১০টায় এ ফল প্রকাশিত হয়।
এ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক সাইফুল ইসলাম সিদ্দিকী জানান, ‘শনিবার রাত ১০টায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ‘এ’ ইউনিটে ২৪০টি আসনে মোট তিন হাজার ৯৭৭ জন শিক্ষার্থী আবেদন করে। ফলে প্রতিটি আসনে ১৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।’ ভর্তির ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।