প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের গবেষকেরা এবার এমন একটি টেলিভিশনের (টিভি) নমুনা তৈরি করেছেন, যেটি জানালার পর্দার মতো ভাঁজ করে রাখা যায়। কানাডার ভ্যাঙ্কুভার শহরে গত সপ্তাহে অনুষ্ঠিত ‘ডিসপ্লে উইক ২০১৩’ শীর্ষক এক প্রদর্শনীতে নমুনাটি প্রদর্শন করা হয়। এই টিভির নাম দেওয়া হয়েছে ‘লুমিনাস অ্যারে ফিল্ম’ বা সংক্ষেপে ‘লাফি’।
জাপানের শিনোদা প্লাজমা করপোরেশনের গবেষকেরা প্লাজমা দিয়ে ওই বিশেষ টিভিপর্দা তৈরি করেছেন। প্লাজমা অনেকটা ফ্লুরোসেন্ট বাতির মতো কাজ করে। শিনোদার টিভিপর্দাটির দৈর্ঘ্য তিন ফুট। কেবল একদিকে সর্বনিম্ন চার ইঞ্চি ব্যাসার্ধে এটি ভাঁজ করা যায়। একটি কাচের বদলে এক মিলিমিটার ব্যাসার্ধের অসংখ্য কাচের টিউব দিয়ে এটি তৈরি করা হয়েছে। তবে এটি বাজারজাতকরণের সময় সম্পর্কে জানানো হয়নি। ফক্সনিউজ।