ভাঁজ করা যাবে টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা নয়, শিগগিরই বাস্তবেই নমনীয় টেলিভিশনের দেখা মিলতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি নমনীয় টেলিভিশন প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে। এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।এ প্রযুক্তি আরামপ্রিয়দের কসরত করে টিভি দেখার কষ্ট ঘুচাবে। উঠে গিয়ে টেলিভিশনটিকে ঘুরিয়ে দেওয়া নয়; বরং রিমোট কন্ট্রোলার চেপে টেলিভিশনটির দিক পরিবর্তন, বাঁকা বা সোজা করা কিংবা চাইলে ভাঁজ করেও রাখতে পারবেন টেলিভিশনটিকে। স্যামসাংয়ের সাম্প্রতিক পেটেন্ট আবেদনে বলা হয়েছে, রিমোট কন্ট্রোলারের সাহায্যে দূর থেকেই টিভি চ্যানেল পরিবর্তনের মতো নমনীয় অ্যামোলেড প্রযুক্তির টিভির আকার-আকৃতি পরিবর্তন করা যাবে এবং টেলিভিশনের দৃশ্যগুলোর আকারেও পরিবর্তন আনা সম্ভব হবে।রিমোট কন্ট্রোলার ও টেলিভিশনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহূত হবে ব্লুটুথ বা ইনফ্রারেড প্রযুক্তি।এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নমনীয় ও সহজে ভাঁজ করা যায় এমন প্রযুক্তিনির্ভর পণ্য তৈরির চেষ্টা করছে স্যামসাং। নমনীয় স্মার্টফোন তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। তবে নমনীয় ডিসপ্লেযুক্ত পণ্যগুলো কবে নাগাদ বাজারে ছাড়া হবে সে বিষয়ে স্যামসাং কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।