ভাইবারে বাংলায় 'ভালোবাসা ভালোবাসি' স্টিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইন্টারনেটে যুক্ত হয়ে কথা বলা ও বার্তা পাঠানোর অ্যাপ ভাইবারে বাংলা ভাষায় ‘ভালোবাসা ভালোবাসি’ নামে স্টিকার প্যাক চালু করা হয়েছে। এই স্টিকার ব্যবহার করে যে কেউ প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে পারবেন।
ভাইবারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই বিনা মূল্যের এই স্টিকার চালু করা হয়। এতে ছবি ও লেখার সমন্বয়ে মজার ২০টি স্টিকার থাকছে। এ বিষয়ে ভাইবারের দক্ষিণ এশীয় অঞ্চলের আঞ্চলিক প্রধান অনুভব নায়ার বলেন, ‘গত বছর বাংলাদেশে ভাইবার পাবলিক চ্যাটের যাত্রা শুরুর পর আমরা আরও নতুন কিছু দিতে চেয়েছিলাম। “ভালোবাসা ভালোবাসি” চালু করা হলো তারই ধারাবাহিকতায়। এর মাধ্যমে বাংলাদেশিরা নিজের ভাষায় ভালোবাসার অনুভূতি আরও গভীরভাবে প্রকাশ করতে পারবেন।’
শুধু গত বছরেই ভাইবারে বিশ্বব্যাপী ২ হাজার ২০০ কোটি স্টিকার আদান–প্রদান করা হয়েছে।