ভাইরাস থেকে মোবাইল ফোন চার্জ! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইরাস থেকে মোবাইল ফোন চার্জ দেওয়ার মতো বিদ্যুত্ উত্পাদনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ‘এম১৩ ব্যাকটেরিওফেজ’ নামের ভাইরাস থেকে বিদ্যুত্ উত্পাদনের এ পদ্ধতি উদ্ভাবন করেছেন। জানিয়েছে পিটিআই।এ প্রসঙ্গে গবেষকেরা জানিয়েছেন, এম১৩ ভাইরাসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এরা ব্যাকটেরিয়া খায় এবং পিজোইলেকট্রিক তৈরি করে যান্ত্রিক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তর করতে পারে।গবেষকেরা আশা করছেন, ভাইরাস ব্যবহার করে পিজোইলেকট্রিক তৈরি করা সম্ভব হলে হাঁটার সময় যে শক্তি ব্যয় হয়, তা কাজে লাগিয়ে মোবাইল ফোন চার্জ করা যাবে এবং বর্তমানে মোবাইল ফোনে ব্যবহূত বিষাক্ত পিজোইলেকট্রিক উপাদানের বিকল্প হিসেবে তা ব্যবহার করা যাবে।গবেষক সিউং-উক লি বলেন, ‘মোবাইল ফোনে ব্যবহূত প্রতিটি মাইক্রোফোনই পিজোইলেকট্রিক। মাইক্রোফোন পিজোইলেকট্রিক হওয়ার কারণেই শক্তিকে শব্দ তরঙ্গে রূপান্তর করতে পারে এবং ওই তরঙ্গ আমরা মোবাইল ফোনে শুনতে পাই।’সিউং-উক লি আরও জানিয়েছেন, পিজোইলেকট্রিকের যন্ত্রাংশ তৈরিতে সিসা, ক্যাডমিয়ামের মতো ভারী ও বিষাক্ত ধাতু ব্যবহার করা হয়। কিন্তু এম১৩ ব্যাকটেরিওফেজ ভাইরাসকে সংকুচিত করা হলে পিজোইলেকট্রিকের মতো বিদ্যুত্ তৈরি সম্ভব হবে। এতে সিসা ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত পদার্থের ব্যবহার বন্ধ হবে। জানা গেছে, পেনসিলের মতো দেখতে এই এম১৩ ভাইরাস মানুষের জন্য ক্ষতিকর নয়। সাশ্রয়ী এ ভাইরাস উত্পাদন প্রক্রিয়াটিও সহজ। এম১৩ ভাইরাস থেকে বিদ্যুত্ উত্পাদনের পদ্ধতিটি ভবিষ্যতে মোবাইল ফোন চার্জের ক্ষেত্রে কাজে লাগানোর বিষয়ে আশাবাদী গবেষকেরা।