করোনা মহামারির এই সময়ে অদৃশ্য জীবাণু থেকে রক্ষা পেতে আমরা নানা ধরনের জীবাণুনাশক রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকি। কিন্তু ইচ্ছে থাকলেও ঘরে–বাইরে সব সময় বাতাসে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে নিজেকে রক্ষার সুযোগ মেলে না। সমস্যার সমাধান দেবে ওয়েলিসএয়ার ডিজইনফেকশন পিউরিফায়ার। যন্ত্রটি বাতাসে থাকা অতি ক্ষুদ্র ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে জীবাণুমুক্ত করতে পারে।
দক্ষিণ কোরিয়ায় তৈরি ওয়েলিসএয়ার যন্ত্রটিতে কোনো ফিল্টার ও ইউভি লাইট ব্যবহার করা হয়নি। ফলে শরীরের কোনো ক্ষতি হয় না। শুধু তা–ই নয়, মানুষের শ্বাসতন্ত্রে ঢুকতে সক্ষম ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে যন্ত্রটি। বহনযোগ্য পরিবেশবান্ধব এই যন্ত্র কাজে লাগিয়ে আসবাব বা অন্যান্য যন্ত্রও জীবাণুমুক্ত করা যায়। ফলে বিভিন্ন অফিস, হাসপাতালের অপারেশন থিয়েটার—আইসিইউ, ব্যাংক ও বাসাবাড়ি সহজেই জীবাণুমুক্ত করা সম্ভব।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নাসির উদ্দিন এ বিষয়ে জানান, বর্তমানে যন্ত্রটি ডেন্টাল চেম্বারের জন্য জরুরি। কারণ, সেখানে খুব কাছ থেকে রোগীর চিকিৎসা করতে হয়। এ সময় যেকোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রোগী এবং চিকিৎসক উভয়কেই রক্ষা করে যন্ত্রটি।
ওয়েলিসের উল্লেখযোগ্য সুবিধা হলো: এই যন্ত্র মানুষের উপস্থিতিতেই বাতাস ও বস্তু জীবাণুমুক্ত করতে থাকে। ফলে চিকিৎসাযন্ত্রের পাশাপাশি শিল্প ও কলকারখানার জন্যও যন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিস্তারিত জানা যাবে এই www.wellisbd.com ঠিকানায়। বিজ্ঞপ্তি