ভাগ্যিস...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে মিস ফিলিপাইনের জায়গায় মিস কলম্বিয়ার নাম ঘোষণা করেন মার্কিন অভিনয়শিল্পী স্টিভ হার্ভে। নিজের ভুল সংশোধন করলেও ভুল বিজয়ীর মাথায় মুকুট পরানো হয়ে গিয়েছিল!

ভাগ্যিস, স্টিভ হার্ভে অভিনেতা, বিয়ের কাজি নন।
যদি তা হতেন...
কবুল...
ইয়ে মানে...বিরাট বড় মিশটেক হয়ে গেছে। আমি পাত্রের নাম গেন্দু মিয়া বইলা ফালাইছি। আসলে পাত্রের নাম সেন্টু মিয়া। গেন্দু মিয়া পাত্রের খালু, তিনি বিয়ের সাক্ষী হতে চাইছিলেন।

স্টিভ ভুল শুধরানোর পর মিস কলম্বিয়ার মাথা থেকে বিশ্বসুন্দরীর মুকুট খুলে মিস ফিলিপাইনকে পরানো হয়। এত বড় মানসিক আঘাতের পরও মিস কলম্বিয়াকে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে হেসে হেসে হাততালি
দিতে দেখা গেছে।

ভাগ্যিস, তিনি বাংলাদেশের কোনো রাজনীতিবিদ নন।
যদি তা হতেন...
এই প্রতিযোগিতা প্রহসনের প্রতিযোগিতা। এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। আমি এক্ষুনি এই প্রতিযোগিতা থেকে ওয়াকআউট করছি!