বহুনির্বাচনি প্রশ্ন অংশ-২১
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাক্য ও উক্তি পরিবর্তন
৯। তিনি বললেন, ‘দয়া করে ভেতরে আসুন’—বাক্যটি কিসের উদাহরণ?
ক. কর্মবাচ্যের খ. পরোক্ষ উক্তি
গ. প্রত্যক্ষ উক্তির ঘ. কর্তৃবাচ্যের
সঠিক উত্তর: গ. প্রত্যক্ষ উক্তির
১০। অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
ক. ক্রিয়া এবং সর্বনাম পদের খ. কালের
গ. সর্বনাম এবং বিশেষ্য পদের ঘ. অর্থের
সঠিক উত্তর: ক. ক্রিয়া এবং সর্বনাম পদের
১১। ‘তিনি বললেন যে বইটা তার দরকার’—বাক্যটি কিসের উদাহরণ?
ক. প্রত্যক্ষ উক্তির খ. কর্মবাচ্যের
গ. কর্তৃবাচ্যের ঘ. পরোক্ষ উক্তির
সঠিক উত্তর: ঘ. পরোক্ষ উক্তির
১২। প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. ওখানে খ. সেখানে
গ. ঐখানে ঘ. এই খানে
সঠিক উত্তর: খ. সেখানে
১৩। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?
ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. প্রথমা ঘ. সপ্তমী
সঠিক উত্তর: গ. প্রথমা
১৪। কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
ক. প্রথমা বা শূন্য খ. দ্বিতীয়া
গ. তৃতীয়া ঘ. চতুর্থী
সঠিক উত্তর: ক. প্রথমা বা শূন্য
১৫। কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?
ক. দ্বিতীয়া খ. শূন্য
গ.ষষ্ঠী ঘ. দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য
সঠিক উত্তর: ঘ. দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য
১৬। প্রত্যক্ষ উক্তির পরোক্ষ উক্তিকে পরিবর্তনের সময় কালবাচক পদ কী অনুযায়ী পরিবর্তিত হয়?
ক. সর্বনাম পদ খ. অর্থ গ. ক্রিয়াপদ ঘ. কাল
সঠিক উত্তর: খ. অর্থ
১৭। কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম/প্রথম পুরুষের হয়?
ক. কর্তৃবাচ্যের খ. কর্মবাচ্যের
গ. ভাববাচ্যের ঘ. কর্মকর্তৃবাচ্যের
সঠিক উত্তর: গ. ভাববাচ্যের
১৮। বাচ্য কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
সঠিক উত্তর: খ. তিন প্রকার
১৯। প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের ‘গতকাল’ শব্দটি পরোক্ষ উক্তিতে কী রূপে পরিবর্তিত হবে?
ক. পূর্বদিন খ. সেদিন
গ. আগের দিন ঘ. গতকল্য
সঠিক উত্তর: গ. আগের দিন।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল