ভারচুয়াল শোরুমে কারমুডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারমুডির সঙ্গে কো-ব্র্যান্ডিংয়ে যাওয়া কয়েকটি গাড়ির শোরুম
কারমুডির সঙ্গে কো-ব্র্যান্ডিংয়ে যাওয়া কয়েকটি গাড়ির শোরুম

বাংলাদেশের গাড়ির সব শোরুমগুলোকে একটিমাত্র অনলাইন প্লাটফর্মের আওতায় আনার উদ্দেশ্যে ‘ভারচুয়াল শোরুম’ প্ল্যাটফর্ম তৈরি করেছে গাড়ি কেনাবেচার ওয়েবসাইট কারমুডি। এখান থেকে ক্রেতা গাড়ি, মোটর সাইকেল এবং অন্যান্য যানবাহন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন।
ভারচুয়াল শোরুম সম্পর্কে কারমুডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান জানিয়েছেন, ‘বাংলাদেশে অটোমোবাইলের বাজার সম্ভাবনাময়। অটোমোবাইলের বাজারে বিশেষ ক্ষেত্র তৈরি করেছে কারমুডি। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন গাড়ি বিক্রেতাদের কো-ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সাহায্য করছে অনলাইন প্ল্যাটফর্মটি। কারমুডির সহযোগিতায় শোরুমগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে। এতে নতুন ডিজাইনের শপ সাইন লাগানো হয়েছে। ভারচুয়াল শোরুমের মাধ্যমে সব গাড়ির শোরুমগুলোকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে।’
আশিকুর রহমান আরও জানিয়েছেন, ‘গাড়িপ্রেমীরা এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পছন্দের গাড়ি বেছে নিতে পারবেন। সেই সঙ্গে গাড়ির দোকানের মালিকেরাও কারমুডির ওয়েবপেজে তাদের নিজস্ব পণ্যের জন্য একটি ভারচুয়াল শো রুম তৈরি করতে পারবেন। কারমুডির ওয়েবসাইটের শো রুমটিতে বিভিন্ন মডেলের গাড়ির ছবি রয়েছে, যা ক্রেতাদের আরও আগ্রহী করে তুলবে। কারমুডি শুধুমাত্র যানবাহন কেনাবেচার জন্য বিশেষ এই সুযোগ দিচ্ছে।’
আশিকুর রহমান জানান, বর্তমানে ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত কার হাট, জুম অটো, ফ্যালকন অটো, আশরাফিয়া অটো, চেরি অটো , কর্ণফুলী কার সেন্টার, আল-আমিন কার সেন্টার, নিনজা লিমিটেড, জামান মোটরস ছাড়াও আরও অনেক দোকান কারমুডির কো-ব্র্যান্ড চুক্তির আওতায় রয়েছে। ভবিষ্যতে যানবাহন কেনা-বেচার ক্ষেত্রে আরও নতুন উদ্যোগ আসবে।

ফ্যালকন অটোর পরিচালক ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, ‘কো-ব্র্যান্ডিং কারমুডির একটি প্রশংসনীয় উদ্যোগ। কো-ব্র্যান্ডের আওতায় আসার মাধ্যমে বাজারে অন্যান্য প্রতিযোগীদের মাঝে আমাদের শো রুম বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। আসলে, কারমুডির ওয়েবসাইটটি যানবাহনের জন্য বিশেষায়িত হওয়ায় এক্ষেত্রে নতুন এক সুবিধা যোগ করেছে ।’ "
বিস্তারিত জানা যাবে কারমুডির ওয়েবসাইট (www.carmudi.com.bd) থেকে।