ভারতে অফিস খুলছে উইকিপিডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের জনপ্রিয় তথ্যভাণ্ডার উইকিপিডিয়া এবার ভারতে তাদের অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে। এই অফিস খোলা হবে মুম্বাই, বেঙ্গালুরু বা দিল্লিতে। সংস্থার চিফ গ্লোবাল ডেভেলপমেন্ট অফিসার ব্যারি নিউস্টেড মুম্বাইতে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, একই সঙ্গে ভারতে খোলা হবে স্বেচ্ছাসেবী সংস্থা উইকি ফাউন্ডেশনের একটি ভারতীয় শাখাও। নিউস্টেড জানিয়েছেন, উইকিপিডিয়ার মূল সার্ভার রয়েছে আমেরিকাতে। ভারতে অফিস খোলার পর এখানে একটি ক্যাচিং সেন্টার খোলা হবে। এর ফলে ইন্টারনেটে খুব দ্রুত নাগাল পাওয়া যাবে এই সাইটের। —অমর সাহা, কলকাতা