ভারতে অর্কুটের চেয়ে ফেসবুক এগিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয়তার নিরিখে ভারতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট অর্কুটকে হারিয়ে দিয়েছে ফেসবুক। ফেসবুকই এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট। জুলাই মাসে ভারতে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১০ লাখ। এই সংখ্যা ২০০৯ সালের তুলনায় ১৭৯ শতাংশ বেশি। সে ক্ষেত্রে অর্কুট বেড়েছে মাত্র ১৬ শতাংশ। এর পরে রয়েছে অন্যান্য ছোটখাটো কয়েকটি সাইট। এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। —অমর সাহা, কলকাতা