ভারতে আগামী অর্থবছরে তিন কোটি মোবাইল ফোন সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এখন মোবাইল ফোন পরিষেবা নিয়ে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। যদিও সরকারনিয়ন্ত্রিত সংস্থা ‘ভারত সঞ্চার নিগম’ বা বিএসএনএল এখনো প্রতিযোগিতার বাজারে বেসরকারি সংস্থার সঙ্গে পেরে উঠছে না; তবুও আগামী দিনে প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য বিএসএনএল নতুন নতুন প্যাকেজ ঘোষণা করে আকৃষ্ট করতে চাইছে মোবাইল ফোন গ্রাহকদের। বিএসএনএল ঘোষণা দিয়েছে, আগামী আর্থিক বছরে তারা গোটা দেশে নতুন করে দুই কোটি ৮০ লাখ নতুন সংযোগ নেওয়ার জন্য বাজারে সিম ছাড়ছে। এর মধ্যে শুধু কলকাতায় ছাড়া হচ্ছে সাত লাখ ১৪ হাজার। আর গোটা পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান দ্বীপপুঞ্জে ছাড়া হচ্ছে ১১ লাখ ৫৬ হাজার সংযোগ। সব মিলিয়ে কলকাতাসহ পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামানে ছাড়া হচ্ছে ১৮ লাখ ৭০ হাজার সিম। রাজধানী নয়াদিল্লির বিএসএনএল দপ্তর থেকে জানানো হয়েছে এ তথ্য। —অমর সাহা, কলকাতা