ভারতে আসছে পাঁচ হাজার রুপির ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসেই ভারতে আসছে পাঁচ হাজার রুপির ল্যাপটপ কম্পিউটার এবং ১০ হাজার রুপির পারসোনাল কম্পিউটার। এসব তৈরি করেছে যুক্তরাজ্যের অ্যালায়েড কম্পিউটার ইন্টারন্যাশনাল (এসিআই)। প্রতিষ্ঠানটির ভারতীয় বিপণন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিরজি প্যাটেল গত রোববার মুম্বাইতে এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ল্যাপটপের দাম হবে চার হাজার ৯৯৯ রুপি আর পিসির দাম হবে নয় হাজার ৯৯৯ রুপি। ল্যাপটপটির পর্দার মাপ হবে ১০ ইঞ্চি। একটি সাধারণ ল্যাপটপের সব সুবিধা থাকবে এতে। —অমর সাহা, কলকাতা