ভারতে আসছে বাইসাইকেল চার্জার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অনেক গ্রামে এখনো বিদ্যুৎ নেই। ফলে ওই সব গ্রামের সাধারণ মানুষ এখন মুঠোফোনের ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে। মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন গ্রামে মুঠোফোন টাওয়ারে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করে টাওয়ার চালাচ্ছে।কিন্তু গ্রামের সাধারণ মানুষ এখনো মুঠোফোন ব্যবহার করার সুযোগ পাচ্ছে না।এ সমস্যার সমাধানে মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নকিয়া বিদ্যুৎ ছাড়া মুঠোফোন চার্জ দেওয়ার জন্য বের করেছে ‘বাইসাইকেল চার্জার’। অর্থাৎ এই চার্জার (আসলে একটি খুদে ডায়নমো) বাইসাইকেলের সামনের চাকার সঙ্গে লাগিয়ে সাইকেল চালালেই মুঠোফোনের চার্জ হতে থাকবে। আগামী মাসে ভারতের বাজারে আসছে এই বাইসাইকেল চার্জার। —অমর সাহা, কলকাতা