ভারতে ইঙ্কজেট প্রিন্টারের বিক্রি কমেছে: ক্যানন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের কম্পিউটার প্রিন্টার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যানন বলেছে, পারসোনাল কম্পিউটারের বিক্রি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের বাজারে তাদের ইঙ্কজেট প্রিন্টারের বিক্রি অনেক কমে গেছে। তবে ক্যানন আশা করছে, অক্টোবর থেকে তারা ইঙ্কজেট প্রিন্টারের বিক্রি আগের অবস্থায় নিয়ে আসতে পারবে। ক্যাননের ভারত শাখার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেনসাকু কোনিশি বলেন, ‘এই মুহূর্তে ভারতের বাজারে ইঙ্কজেট প্রিন্টারের অংশীদারিত্ব ১৫ শতাংশ। চলতি বছরের শেষ নাগাদ এটি ২০ শতাংশে উন্নীত করার চেষ্টা চালাব।’ তিনি বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ আমরা নতুন লেজার প্রিন্টার ও ফটোকপি যন্ত্র বাজারে আনতে যাচ্ছি।’ কোনিশি জানান, ভারতে লেজার প্রিন্টারের মার্কেট শেয়ার এখন ৩০ শতাংশ এবং ফটোকপি মেশিনের মাকের্ট শেয়ার ২৪ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর ফটোকপি মেশিনের বিক্রি ৩০ শতাংশ বাড়বে। অন্যদিকে লেজারজেট প্রিন্টারের বিক্রি বাড়বে ৬ শতাংশ। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে রোকেয়া রহমান