ভারতে ইন্টারনেট ব্যবহারে কলকাতা তৃতীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২১ কোটি মানুষের দেশ ভারতে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২৪ কোটি ৩০ লাখ। এ তালিকার শীর্ষে আছে মুম্বাই। এ শহরে ব্যবহারকারীর সংখ্যা এক কোটি ৬৪ লাখ। দ্বিতীয় স্থানে দিল্লি (এক কোটি ২১ লাখ) আর তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এই শহরে ব্যবহারকারীর সংখ্যা ৬২ লাখ ৭০ হাজার। এরপরে রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ ও পুনে। ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মার্কেট রিসার্চ ব্যুরোর যৌথ সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য।