ভারতে উঠে যাচ্ছে মোবাইল ফোনের রোমিং চার্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো ভারতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে মোবাইল গ্রাহককে গুনতে হয় রোমিং চার্জ। আর এর ফলে যিনি ফোন করেন আর যাঁর কাছে ফোন যায়, দুজনকেই অর্থ খরচ করতে হয়।দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের গ্রাহকেরা এই রোমিং চার্জ তুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে। অবশেষে কেন্দ্রীয় সরকার মোবাইল গ্রাহকদের এই দাবি মেনে নিয়েছেন।বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী কপিল সিবাল জানিয়ে দিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যেই দেশ থেকে উঠে যাবে মোবাইলের রোমিং চার্জ। মোবাইল গ্রাহকেরা যে রাজ্যেরই হোক না কেন ওই মোবাইল নিয়ে অন্য রাজ্যে গেলেও আর গুনতে হবে না রোমিং চার্জ। অর্থাৎ ভারতের যেকোনো প্রান্ত থেকেই বিনা রোমিং চার্জে কথা বলতে পারবেন মোবাইল গ্রাহকেরা। —অমর সাহা, কলকাতা